শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৩০ জুন ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মারপিটে চিকিৎসাধীন অবস্থায় আলেয়ার মৃত্যু,থানায় মামলা : আটক১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মারপিটে চিকিৎসাধীন অবস্থায় আলেয়ার মৃত্যু,থানায় মামলা : আটক১
৩৫১ বার পঠিত
শুক্রবার ● ৩০ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় মারপিটে চিকিৎসাধীন অবস্থায় আলেয়ার মৃত্যু,থানায় মামলা : আটক১

 

পাইকগাছায় জমির সীমানায় কলাগাছ কাটাকে কেন্দ্র করে মারপিটে স্বামী পরিত্যক্ত আলেয়া বেগম (৩৫) আহত হয়। আহত আলেয়া বুধবার রাত ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে । এ ঘটনায় মৃতের চাচা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।পুলিশ মামলার এজাহার নামীয় আসামি ময়না বেগম (৩৬) কে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত জানান, উপজেলার মামুদ কাটি গ্রামের তোতা গাজীর ছেলে মফিজুল গাজী (৪৫) ও একই এলাকার মৃত্যু মোজাম সরদারের মেয়ে স্বামী পরিত্যক্ত আলেয়া বেগমের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ২৮ জুুন বুধবার সকালে জমির সীমানায় একটি কলাগাছ কে বা কারা কেটে ফেলে। প্রতিপক্ষ মফিজুলরা আলেয়াকে সন্দেহ করে তার সাথে বাক- বিতন্ডার এক পর্যায়ে মফিজুল গাজী, তার স্ত্রী জেসমিন বেগম (৩৬) ও তোতা গাজীর স্ত্রী আবিরণ বেগম(৬২) আলেয়াকে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। আহতকে প্রথমে পাইকগাছা হাসপাতালে ও পরে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে---। সেখানে বুধবার রাতে তার মৃত্যু হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, মৃতের সুরত হাল ও ময়না তদন্তের পর বৃহস্পতিবার রাতে থানায় হত্যা মামলা হয়েছে। ওই রাতেই মামলার ২ নং আসামি ময়না বেগমকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আটক নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)