শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাসের ধাক্কায় নানি-নাতির মৃত্যু, চালকসহ আহত- ৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাসের ধাক্কায় নানি-নাতির মৃত্যু, চালকসহ আহত- ৩
৩৪৯ বার পঠিত
রবিবার ● ২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বাসের ধাক্কায় নানি-নাতির মৃত্যু, চালকসহ আহত- ৩

---পাইকগাছায় যাত্রিবাহী বাসের ধাক্কায় অপর যাত্রিবাহী ইঞ্জিন ভ্যানের দু’ আরোহী নিহত ও ৩ জন আহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার কপিলমুনি ইউপি’র শেষ সিমানা কাশিমনগর শ্মশ্বান ঘাটস্থ পাইকগাছা-খুলনা সড়কে দুর্ঘটনায় পড়ে এ হতা-হতের ঘটনা ঘটে। নিহত সায়েদা বেগম (৬৫) সাতক্ষিরা জেলার তালা থানার নলতা গ্রামের মৃতঃ,দলিল উদ্দীন খাঁর স্ত্রী ও সবুজ ওরফে সাজিব(২০) পাইকগাছা উপজেলার হরিঢালীর আজিজুল গাজীর ছেলে। এরা সম্পর্কে নানী ও নাতি আহতরা হলেন, তালা থানার নলতা গ্রামের করিম খাঁনের ছেলে মেহেদী হাসান (২০) একই থানার গঙ্গারামপুরের মৃতঃ,হাসেম আলীর স্ত্রী আনোয়ারা বেগম( ৭০) ও জালালপুরের ইসলাম মোড়লের স্ত্রী ইতি বেগম (২৮)। জানাগেছে, ঈদের পর সাজেদা বেগম তার নাতি সাজিবকে নিয়ে বাড়ী থেকে হরিঢালীতে জামাইয়ের বাড়ীতে আসছিল। পুলিশ জানিয়েছে, দুর্ঘনাস্থলে সায়েদা বেগমের মৃত্যু ঘটে ও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষিরার একটি হাসপাতালে সাজিবের মৃত্যু হয়। অন্য আহতরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনার পরেই বাস চালক পালিয়ে যায়। খবর পেয়ে কপিলমুনি ক্যাম্প পুলিশসহ থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পাইকগাছা উদেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রিবাহী বাসের ব্রেক ফেল করলে ভ্যান চালক তা হয়তো বুঝতে পারেনি। এক পর্যায়ে বাসের নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে যাত্রিবাহী ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাস ও ক্ষতিগ্রস্থ ইঞ্জিন ভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনার পরেই বাস চালক পালাতক।





অপরাধ এর আরও খবর

নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)