সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করলেন খুলনা বিভাগীয় কমিশনার
নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ফরহাদ খান, নড়াইল ;
নড়াইলে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী, স্কুলড্রেস, বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধভিত্তিক বই ও বৈজ্ঞানিক (সাইন্টিফিক) যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সদর উপজেলা পরিষদের আয়োজনে সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মোর্তুজা স্বপন, সদর উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরাসহ অনেকে।






পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয় 