রবিবার ● ১৩ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হত্যা ও ব্যবসা বন্ধের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাইকগাছায় হত্যা ও ব্যবসা বন্ধের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাইকগাছার কপিলমুনি প্রেসক্লাবে এক লোহা ব্যবসায়ীকে হত্যা ও ব্যবসা বন্ধের হুমকি দেয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনে কপিলমুনি বাজারের লোহা ব্যবসায়ী গৌর কর্মকার লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ৩৫ বছর যাবৎ লোহা ব্যবসার সাথে জড়িত। তার দোকানে বেশি বেচাকেনা হওয়ায় ঐ দোকানের জায়গা দখল নিতে তার পাশের দোকানদার পংকোজ কর্মকার তৎপর হয়ে উঠেছে। ১০ আগস্ট বিকালে তাকে জায়গা ছাড়তে চাপ সৃষ্টি করে। জায়গা না ছাড়ায় পংকোজ ও তার ছেলে রাম প্রসাদ গৌরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তাকে দা নিয়ে খুন করতে উদ্যাত হয়। এ সময় তার চীৎকারের পাশের দোকানদারেরা এসে পরিবেশ শান্ত করে। এ ঘটনার ১১ আগস্ট পংকজ, রামপ্রসাদ ও আকাশের নামে পাইকগাছা থানায় একটি জিডি হয়েছে। এ দিকে থানায় জিডির খবর জানতে পেরে দ্রুত জিডি তুলে নিতে চাপ সৃষ্ট করে। নাহলে তাকে জান মালের ক্ষয়ক্ষতির হুমকি দেয়। ![]()






ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২
আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা 