শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশেষ সংবাদ » সিনিয়র সচিবের মর্যাদা পেলেন পুলিশ প্রধান
প্রথম পাতা » বিশেষ সংবাদ » সিনিয়র সচিবের মর্যাদা পেলেন পুলিশ প্রধান
৩৩২ বার পঠিত
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিনিয়র সচিবের মর্যাদা পেলেন পুলিশ প্রধান

 --- সিনিয়র সচিব মর্যাদা পেলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তাকে এ মর্যাদা দিয়ে গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চাকরির মেয়াদ শেষে দেড় বছরের চুক্তিতে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন চৌধুরী আব্দুল্লাহ  আল-মামুন। ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তিনি আইজিপি দায়িত্ব পালন করবেন তিনি।
সিনিয়র সচিব মর্যাদা দেওয়ার প্রজ্ঞাপনে জানানো হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে গত ১২ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত মোট এক বছর ছয় মাস মেয়াদে তাকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো।
চৌধুরী আবদুল্রাহ আল-মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনী ও সরকারের কাছে তার সুনাম রয়েছে। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে ও ডিআইজি হিসেবে ডিআইজি (অপারেশনস্), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত আইজিপির (এইচআরএম) দায়িত্ব পান।র‌্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ।





বিশেষ সংবাদ এর আরও খবর

পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা
পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত সূ-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৪ তম জন্মবার্ষিকী পালিত
পাইকগাছায় কাজের অভাবে হাজার হাজার শ্রমিক বিভিন্ন জেলার ইটভাটায় যাচ্ছে পাইকগাছায় কাজের অভাবে হাজার হাজার শ্রমিক বিভিন্ন জেলার ইটভাটায় যাচ্ছে
পাইকগাছায় নবলোক ও ওয়াটার এইড প্রতিনিধিবৃন্দের সাথে পৌর কর্মকর্তাদের মত বিনিময় সভা পাইকগাছায় নবলোক ও ওয়াটার এইড প্রতিনিধিবৃন্দের সাথে পৌর কর্মকর্তাদের মত বিনিময় সভা
ডাক্তার পঙ্কজ কান্তি মণ্ডলের হাতের ছোঁয়ায় পাল্টে গেছে শ্রীপুরের দোরাননগর গ্রামের চিত্র ডাক্তার পঙ্কজ কান্তি মণ্ডলের হাতের ছোঁয়ায় পাল্টে গেছে শ্রীপুরের দোরাননগর গ্রামের চিত্র
পাইকগাছা সড়ক বেহাল, অল্প বৃষ্টিতেই হাঁটুপানি পাইকগাছা সড়ক বেহাল, অল্প বৃষ্টিতেই হাঁটুপানি
আষাঢ়ের টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত আষাঢ়ের টানা বৃষ্টিতে উপকূলীয় পাইগাছার জনজীবন বিপর্যস্ত

আর্কাইভ