শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বুধবার ● ২৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » খেলা » বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
৩৪৫ বার পঠিত
বুধবার ● ২৫ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

---

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন ২৫ অক্টোবর বুধবার সকালে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, খেলাধুলা মানুষের জীবনকে পরিবর্তন করে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। আমাদের সংস্কৃতির একটি জনপ্রিয় খেলা হলো ফুটবল। কিন্তু কালের পরিক্রমায় এই খেলাটি হারাতে বসেছিলো। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এই খেলার প্রতি নজর দেন এবং বর্তমানে ফুটবল খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আগামী প্রজন্মকে সঠিকপথের সন্ধান দিতে পারবে। ক্রীড়া ছেলেমেয়েদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে সাহায্য করে। এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের খেলার প্রতি উৎসাহ বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্তজা রশিদী দারা এবং খুলনা ও বরিশাল বিভাগের জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী। ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে

উল্লেখ্য, ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে খুলনা সিটি কর্পোরেশনসহ বিভাগের ১০ জেলার বালক ১১টি এবং বালিকা ১১টি দল এই খেলায় অংশগ্রহণ করবে।





খেলা এর আরও খবর

শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় উশু প্রতিযোগিতা অনুষ্ঠিত
শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ শালিখায় মাসব্যাপী অ্যাথলেটিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান পাইকগাছায় গদাইপুর ফুটবল খেলার মাঠে পশু হাট বসানো বন্ধের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন
মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের  খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু মাগুরায় নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু শ্রীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া শুরু
মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)