সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় আটক - ৭
পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলার ঘটনায় আটক - ৭
পাইকগাছা থানা পুলিশের টহল গাড়িতে ২৯ অক্টোবর লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে ককটেল হামলা ও ৫ নভেম্বর উপজেলার কাসিমনগরে ককটেল হামলার ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার হিতামপুর গ্রামের মোঃ নজরুল গাজীর ছেলে ছহিল উদ্দিন (৪৭) সিলেমানপুর গ্রামের মৃত মিনাজ মিস্ত্রির ছেলে মোঃ রেজাউল করিম মিস্ত্রি (৩৮) ও সিলেমানপুর গ্রামের মোঃ সাহেব আলী সরদারের ছেলে হুমায়ুন কবির (২৮), পৌর সদরের শিববাটী গ্রামের মৃত মোক্তার আলী গাজীর ছেলে মোঃ আসলাম পারভেজ (৪৮) ও সন্ধিগ্ধ গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের মোঃ রহমত আলী গাজীর ছেলে মোঃ আবু হাসান গাজী (৪০) খলসী গ্রামের মীর ফেরদৌসের ছেলে জুয়েল মীর(২৮) এবং রাজাপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে মোঃ লিটন গাজী (৩৩) কে আটক করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, জনগণের জানমাল রক্ষার্থে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। তাহারই ধারাবাহিকতায় থানা পুলিশের একটি টিম টহলরত অবস্থায় থাকাকালীন টহল গাড়িতে ককটেল হামলায় উভয় মামলার ৭ জনকে আটক পূর্বক সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ 