শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভাইকে সম্পত্তি লিখে দেয়ায় পিতার লাশ দাফনে মেয়েদের বাঁধা,ওসির হস্তক্ষেপে দাফন সম্পন্ন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভাইকে সম্পত্তি লিখে দেয়ায় পিতার লাশ দাফনে মেয়েদের বাঁধা,ওসির হস্তক্ষেপে দাফন সম্পন্ন
৩২৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ভাইকে সম্পত্তি লিখে দেয়ায় পিতার লাশ দাফনে মেয়েদের বাঁধা,ওসির হস্তক্ষেপে দাফন সম্পন্ন

  পাইকগাছায় ৫কন্যা ও স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করে ছেলের নামে সমুদয় সম্পত্তি লিখে দেয়ায় পিতার লাশ দাফনে বাধা দিয়েছে কন্যারা।--- একমাত্র ছেলে মামুন পিতার লাশ বাড়িতে রেখে স্ত্রী সন্তানকে নিয়ে পালিয়েছে।দু্দিন ধরে লাশ বাড়ির উঠানে থাকে। বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের হস্তক্ষেপে লাশ দাফন করা হয়েছে।

জানা গেছে,উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের মৃত্যু কওসার গাজীর ছেলে সওকত গাজী কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর ৪ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।তার লাশ বুধবার সকাল ৮ টায় বাড়িতে নিয়ে আসে।

সওকত গাজী ১ ছেলে, ৫ মেয়ে ও স্ত্রীকে রেখে মারা গেছেন।সওকত গাজী অসুস্থ হলে তার ছেলে মামুন গাজী পিতাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।হাসপাতালে থাকাকালে সুকৌসলে পিতার সকল সম্পত্তি লিখে নেয় 

 সাকাত গাজীর ১ ছেলে ৫ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন।সাকাত গাজী অসুস্থ হলে তার ছেলে মামুন গাজী পিতাকে নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।হাসপাতালে থাকাকালে সুকৌসলে সকল সম্পত্তি লিখে নেয়।

লাশ বাড়িতে নিয়ে আসলে মামুন দাফন করার ব্যাবস্থা করলে মামুনের ৫ বোন লাশ দাফনে বাঁধা দেয়।গোসলের সময় মৃত সাকাত গাজীর হাতের বুড়ো আঙ্গুলে টিপ দেয়ার ছাপ পাওয়া যায়।

খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ আসলে মামুন তার পরিবার নিয়ে কৌসলে পালিয়ে যায়।

 ---

সওকত গাজীর কন্য লাবনী আক্তারসহ অন্যান্য কন্যারা জানান, আমার ভাই আব্বার অসুস্থতার সুযোগে আমাদেরকে ও মাতাকে না জানিয়ে সমুদয় সম্পত্তি লিখে নিয়েছে।

ঘোষাল জামে মসজিদের ইমাম বেলাল হোসেন জানান, সাকাত গাজীর মৃত্যুর সংবাদ শুনে মঙ্গলবার বাদ জোহর জানাজার ঘোষনা দেয়া হয়। কিন্তু মৃতের ৫ কন্যা এসে জনাজা এবং লাশ দাফনে বাঁধা দেয়ায় মুসল্লীসহ গ্রামবাসী সিদ্ধান্ত নেন যে মৃত সাকাত গাজী তার মেয়েদের হক নষ্ট করায় জানাযা পড়াবেন না।

পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান,শরীক ফাঁকি দেয়ার কারনে মৃত সওকত গাজীর লাশ দাফন করতে দিচ্ছেনা কন্যরা এমন সংবাদ পেয়ে সরেজমিনে এসে কন্যাদের ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামবাসীদেরর সাথে কথা বলে জানাযা ও দাফনের ব্যবস্থা করছি।বোনরা আইনগত ব্যবস্থার জন্য আমার কাছে আসলে তাদের আইনের মধ্যো থেকে সকল ধরণের সহযোগিতা করা হবে।

এ সময় ওসি তদন্ত তুষার কান্তি দাস সহ থানা পুলিশের সঙ্গীয় ফোর্স,ঘোষাল গ্রামের মোজাম্মেল হক, ঘোষাল জামে মসজিদের ইমাম বেলাল হোসেন,মাওলানা আহমদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত লোক উপস্থিত ছিলেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত

আর্কাইভ