শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » মাগুরায় ডেভেলপমেন্ট কাপ ফুটবলে শালিখা উপজেলা চ্যাম্পিয়ন
প্রথম পাতা » খেলা » মাগুরায় ডেভেলপমেন্ট কাপ ফুটবলে শালিখা উপজেলা চ্যাম্পিয়ন
৩৫৪ বার পঠিত
মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ডেভেলপমেন্ট কাপ ফুটবলে শালিখা উপজেলা চ্যাম্পিয়ন

---

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ডেভেলপমেন্ট কাপ ফুটবলে শালিখা উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে ।  ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২৩-২৪ এর আওতায় মাগুরা সদর উপজেলায় বালক (অনুর্ধ্ব-১৫) এর ফুটবল প্রতিযোগিতা ও ডেভেলপমেন্ট কাপ বাছাই গতকাল শহরের নোমানী ময়দানে  শেষ হয় । মাগুরা জেলা ক্রীড়া অফিস এ ফুটবল প্রতিযোগিতা ও ডেভেলপমেন্ট কাপ বাছাই এর আয়োজন করে । মাগুরা জেলার সদর, শালিখা,মহম্মদপুর ও শ্রীপুর  উপজেলা (অনুর্ধ্ব-১৫) এর ফুটবল দল  প্রতিযোগিতায় অংশ নেয় । এর মধ্যে বাছাই পর্ব থেকে মাগুরা সদর উপজেলা ফুটবল দল ও শালিখা উপজেলা ফুটবল দলের মধ্যে চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয় । খেলায় উভয় দল আক্রমন পাল্টা করলেও নির্ধারিত খেলা শেষে কোন দল গোল করতে পারেনি সক্ষম হয়নি । পরে টাইব্রেকারে  শালিখা ৬-৫ গোলের ব্যবধানে মাগুরা সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন । এ সময় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন,জেলা ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমান ,ফুটবল কোচ ইউনুস আলী ও  ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি  উপস্থিত ছিলেন । জেলা ক্রীড়া ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমান জানান,মাগুরা জেলার ক্রীড়ার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিসার কাজ করছে । আমরা অচিরেই শীতকালিন ক্রীড়া উৎসব শুরু করবো । আজ আমরা ৪টি উপজেলা জেলা থেকে (অনুর্ধ্ব-১৫)এর  ২৪ জন ফুটবল খেলোয়াড় বাছাই করলাম । এ খেলোয়াড়রা জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলায় অংশ নেবে ।





খেলা এর আরও খবর

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময় পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি  ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

আর্কাইভ