বুধবার ● ২৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে এমপি রশীদুজ্জামান কে সংবর্ধনা
পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে এমপি রশীদুজ্জামান কে সংবর্ধনা
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান কে পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান কে ফুলেল শুভেচছা মাধ্যমে বরন নেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি রশীদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। এরই ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। পাইকগাছা কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,
সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা আ,লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহকারী অধ্যক্ষ মিহির বরন মন্ডল। শিক্ষক আছাবুর রহমানন শিমুল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক আমানউল্লাহ গাজী, তরুন কান্তি মন্ডল, সঞ্জয় ঘোষ, আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়,উপজেলা শ্রমিকলীগ সভাপতি শেখ হারুনার রশিদ হিরু, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফাইমিন সরদার,পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার আকাশ, সাধারণ সম্পাদক জয়সহ ছাত্রছাত্রীবৃন্দ।






মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত 