শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ২৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » অবশেষে ভাঙা হল শরণখোলার রাস্তার মাঝখানের সেই দেয়াল
প্রথম পাতা » আঞ্চলিক » অবশেষে ভাঙা হল শরণখোলার রাস্তার মাঝখানের সেই দেয়াল
৫১৯ বার পঠিত
বুধবার ● ২৪ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে ভাঙা হল শরণখোলার রাস্তার মাঝখানের সেই দেয়াল

---

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি; বাগেরহাটের শরণখোলার শতবর্ষী রাস্তার মাঝখানের সেই দেয়াল ভেঙে ফেলা হয়েছে। বুধবার (২৪জানুয়ারি) বিকেলে প্রশাসনের সহায়তায় দেয়াল ভাঙার পরে অবমুক্ত হয়েছে একমাস ধরে অবরুদ্ধ থাকা ১৩ পরিবার। চলাচলের রাস্তা ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে ওই পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

গত ২০ জানুয়ারি বিভিন্ন গণমাধমে এনিয়ে প্রবিদেন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করে প্রশাসন।

এরই পরিপ্রেক্ষিতে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, ইউএনও মো. জাহিদুল ইসলাম ও থানার ওসি এইচ এম কামরুজ্জামান ঘটনাস্থল রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে যান। একপর্যায়ে বিরোধপূর্ণ রাস্তার জমির মালিকানা দাবি করা মাওলানা দেলোয়ার হোসেন খানের স্ত্রী তুলি বেগমের সঙ্গে আলোচনা করে সমঝতা করেন তারা। এর পর রাস্তার মাঝখানের সেই দেয়ালটি ভেঙে ফেলা হয়।

অবরুদ্ধ ১৩ পরিবারের পক্ষে দিলিপ কুমার মিস্ত্রি বলেন, প্রায় এক মাস ধরে আমরা বন্দি অবস্থায় ছিলাম। রাস্তা বন্ধ থাকায় অনেক কষ্টে আমাদের চলাচল করতে হয়েছে। দেয়াল তুলে নেওয়ায় আমরা এখন মুক্ত। আমাদের মুক্ত করার জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের কাছে আমরা কৃতজ্ঞ।

রাস্তার জমির মালিক মাওলানা দেলোয়ার হোসেনের স্ত্রী তুলি বেগম বলেন, রাস্তা নিয়ে যে বিরোধ ছিল প্রশাসনের মাধ্যমে তা সমাধান হয়েছে। রাস্তায় আমাদের যে পরিমান জমি গেছে তা ওই ১৩ পরিবারের নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে।

এব্যাপারে উপজেলা চেয়ারম্যার মো. রায়হান উদ্দিন শান্ত, ইউএনও মো. জাহিদুল ইসলাম ও ওসি এইচ এম কামরুজ্জামান বলেন, জমিল মালিকের স্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা একটি শান্তিপূর্ণ সমাধান করতে পেরেছি। দেয়াল তুলে দেওয়ার পর সবার চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করা হয়েছে। রাস্তার জমি বাজার দর অনুযায়ি মালিককে মূল্য পরিশোধের মাধ্য ১৩ পরিবারের নামে রেজিস্ট্রির সিদ্ধান্ত হয়েছে।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)