শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় প্রথমবারের মতো পলিনেট হাউজে ফল-সবজি রোপন ও চারা উৎপাদন শুরু
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় প্রথমবারের মতো পলিনেট হাউজে ফল-সবজি রোপন ও চারা উৎপাদন শুরু
৩৩৯ বার পঠিত
শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় প্রথমবারের মতো পলিনেট হাউজে ফল-সবজি রোপন ও চারা উৎপাদন শুরু

---  ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পাইকগাছায়  প্রথমবারের মতো পলিনেট হাউজ পদ্ধতিতে ফল-সবজি রোপন ও চারা উৎপাদন শুরু হয়েছে। উপজেলায় প্রথমবারের মতো এ হাউজে চারা রোপন ও চারা উৎপাদন শুরু হওয়ায় সুফল পাচ্ছে উপজেলার কৃষকরা। রোগমুক্ত সুস্থ ও সবল চারা সংগ্র্র্রহ করতে পারছে কৃষকরা। এর ফলে কৃষি উৎপাদনে বিপ্লব ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পলিনেট হাউজ উন্নতমানের পলি ওয়েলপেপারে আবৃত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে নিরাপদ ফসল উৎপাদনের আধুনিক ও নির্ভরযোগ্য প্রযুক্তি। অত্যাধুনিক এই প্রযুক্তির ছোঁয়ায় শীতকালীন ও গ্রীষ্মকালীন উচ্চমূল্যের সব ধরেণের ফসল ও চারা উৎপাদন করতে পারবেন চাষিরা। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পলিনেট হাউজে উচ্চমূল্যের ফসল ক্যাপসিকাম, ব্রকলি, রকমেলন, রঙিন তরমুজ, রঙিন ফুলকপি,বাধাকপি,টমেটো, লেটুসসহ এসব সবজির পাশাপাশি চারা উৎপাদনের সুযোগ তৈরি হবে। এর ফলে সবজি চাষে যেমন বৈচিত্র আসবে, তেমনি অনেকেই আয়ের নতুন উৎসের সন্ধান পাবে। পলিথিনের আচ্ছাদন থাকায় এতে সূর্যের ক্ষতিকর রশ্মি ভেতরে প্রবেশে বাধা পায় এবং অতি বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগেও ফসল অক্ষত থাকে। অসময়ে সবজি চাষের জন্য পলিনেট হাউজ দেশে আধুনিক কৃষি প্রযুক্তির নতুন সংযোজন। এর মাধ্যমে শীতকালীন সবজিগুলো যেমন সহজেই গ্রীষ্মকালে উৎপাদন করা যায় তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যায়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার হরিঢালী গ্রামে ২০ শতাংশ জমির ওপর একটি পলিনেট হাউজ স্থাপন করা হয়েছে। বর্তমানে পলিনেট হাউজে টমেটো,মিস্টি কুমড়া,তরমুজ,ক্যাপসিকামসহ বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করা হয়েছে। পলিনেটের উদ্যোক্তা  তৌহিদুল  ইসলাম। তিনি জানান, আধুনিক এই পলিনেট হাউজে প্লাস্টিক ট্রেয়ে মাটির পরিবর্তে নারিকেলের ছোবরায় তৈরি কোকোপিটে চারা উৎপাদন করা হয়। এতে ভাইরাস ও পোকামাকড় থেকে রক্ষা পাওয়া যায়। ফলে সার ও কীটনাশক দিতে হয় না এসব চারায়।প্রায় ১৫ শতক জমিতে তরমুজের আবাদ করা হয়েছে আর ৫ শতকে চারা তৈরি করা হচ্ছে। এ পলিনেটে অসময়ের সবজি চাষ ও চারা উৎপাদন করে সফলতা পাচ্ছি। এখান থেকে চারা সংগ্রহ করছে অনেকে। অসময়ে বিভিন্ন সবজি চাষ করার ফলে বেশি দামে বিক্রি করতে পারছি। তিনি আরও বলেন, আমি প্রথমে একটু শংকায় ছিলাম যে এই পদ্ধতিতে আবাদ করে লাভ হবে কিনা। কিন্তু আবাদ শুরুর পর দেখি এ পদ্ধতি বেশ ভালো। সারা বছর এখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করে আমরা লাভবান হতো পারবো।এলাকার কৃষক মো: সুলতান গাজী বলেন, আমি ২০টি মিস্টি কুমড়ার চারা নিয়ে রোপন করেছি।চারা তাড়াতাড়ি বেড়ে উঠেছে দেখতেও ভালো হয়েছ।তা আরো কিছু চারা নিতে এসেছি।  

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসিম কুমার দাশ বলেন, এই পদ্ধতিতে কৃষকরা সারা বছর সবজি চাষ করতে পারবে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সব ধরনের সবজি চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারবে। কৃষি বিভাগ থেকে এবিষয়ে প্রয়োজনীয় পরমর্শ দেয়া হচ্ছে। এই পদ্ধতির সুবিধা দেখে এলাকার অনেক কৃষকই পলিনেটের ব্যপারে আগ্রহী হয়ে উঠছে। তিনি বলেন, পলিনেট হাউজ প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টিপাত, তাপ, কীটপতঙ্গ, ভাইরাসজনতি রোগ, প্রতিকুল পরিস্থিতি থেকে নিরাপদ শাকসবজি ফলমূলসহ কৃষি উৎপাদন করার এক আধুনকি পদ্ধতি। 





কৃষি এর আরও খবর

মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ
পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ
শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ শালিখায় আঙুর চাষে সফল প্রবাস ফেরত মজিদ
মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মাগুরায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সাড়া ফেলেছে মাগুরার ডায়াবেটিস বাজার সাড়া ফেলেছে মাগুরার ডায়াবেটিস বাজার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)