বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » কোন ফ্যাসিষ্ট সরকার দেশে ঠাঁই পাবে না - জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম
কোন ফ্যাসিষ্ট সরকার দেশে ঠাঁই পাবে না - জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম
শাহীন আলম তুহিন, মাগুরা থেকে : জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, কোন ফ্যাসিষ্ট সরকার দেশে ঠাঁই পাবে না । নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি সারাদেশে দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে পথযাত্রা করছে । আপনারা আমাদেরকে সহযোগিতা করুন যাতে জাতীয় নাগরিক পার্টি একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারে । ইতিমধ্যে আমরা জাতীয় ঐক্যমত কমিশনে আমাদের নানা প্রস্তাব দিয়েছি । ফ্যাসিষ্ট সরকারের সাথে যারা জড়িত ছিল তাদের যথাযথভাবে বিচার করতে করে। অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতা এদেশে নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। তাই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের যেন আমরা ভুলে না যাই । জাতীয় পার্টির এ শীর্ষ নেতা আরো বলেন,শহীদ মুগ্ধ,সাঈদসহ জুলাই আগষ্টের সকল শহীদ আমাদের গর্ব। এ সব শহীদের বিচার অবিলম্বে করতে হবে । তাদের বিচার নিয়ে করা হচ্ছে নানা টালবাহানা চলছে । দেশে মৌলিক সংবিধান ও সংস্কার খুবই প্রয়োজন । জুলাই আগষ্টে শুধু ঢাকা নয় মাগুরারও অনেক ছাত্র শহীদ হয়েছে । সেই শহীদদের মর্যাদা আমাদের দিতে হবে। আপনারা মাগুরাবাসী সোচ্ছার হন আমরা যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি । আমরা রাজপথে আছি ,রাজপথে থাকবো । সন্ত্রাস,দুনীতি ও আদর্শ বাংলাদেশ গড়তে এনসিপির সাথে থাকুন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় মাগুরা শহরের ভায়না মোড়ে জুলাই পদযাত্রায় এক পথসভায় এ কথাগুলো বলেন তিনি । এ সময় পথসভায় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আদীব,মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি,দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম আলম প্রমুখ ।
এর আগে দুপরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাগুরায় পৌছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় জেলার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। পরে মাগুরার নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহবায়কসহ নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নেয় । পদযাত্রাটি শহরের ভায়না মোড় থেকে বের হয়ে চৌরঙ্গী মোড়,ঢাকা রোড় হয়ে ভায়না এলাকায় এসে শেষ হয় । পথসভা শেষে জাতীয় নাগরিক পার্টি নড়াইলের পথে রওনা হয় ।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 