শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
৩৭৪ বার পঠিত
রবিবার ● ৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

---পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠণ বনবিবির আয়োজনে ৩ মার্চ রবিবার বেলা ১২টায় পাইকগাছার নতুন বাজারস্থ কার্যালয়ে এক আলোচনা সভা সংগঠণের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায বক্তৃতা করেন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সাংবাদিক আব্দুল মজিদ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক  রোজী সিদ্দিকী, রাবেয়া আক্তার মলি, পরিবেশ কর্মি গনেশ দাশ, দিবাশীস সাধু,মোজাম সরদার, দিপান্বীতা অধিকারী, মনিরা আহম্মদ, সেতু আক্তার তুলি,লাবিবা আক্তার লোচমি, লিনজা আক্তার মিথিলা প্র্রমুখ। অনুস্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও মানুষ নির্বিচারে গাছ কাটায় বনের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাওয়াসহ নানা কারণে বন্যপ্রাণীরা বিলুপ্তির পথে। তাই পরিবেশ ও প্রতিবেশ টিকিয়ে রাখতে মানুষের পাশাপাশি বন্যপ্রাণীদের সমানভাবে মর্যাদা দিতে এবং তাদের সংরক্ষণ করার জন্য দিনটি পালন করা অত্যন্ত জরুরি।





আর্কাইভ