শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ; নির্বাচন স্থগিত
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ; নির্বাচন স্থগিত
৫০৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্কুল পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ; নির্বাচন স্থগিত

---

পাইকগাছায় ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটার তালিকা তৈরিতে অনিয়ম ও নিয়ম বহির্ভূত করার অভিযোগে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিদ্যালয়ের অভিভাবক ভোটার জাকির হোসেন তালিকা অনিয়মের অভিযোগ তুলে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, প্রধান শিক্ষক, সভাপতি, উপজেলা নির্বাহী  অফিসার ও জেলা শিক্ষা কর্মকর্তাকে বিবাদী করে মামলা করে। বৃহষ্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ জেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে ওই নির্বাচন স্থগিত ঘোষণা করেন। জানাগেছে, উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যলয়ের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের জন্য ২৮ মার্চ দিন ধার্য্য ছিলো। কিন্তু বিদ্যালয়ের  অভিভাবক জাকির হোসেন নির্বাচনের তফসিল ঘোষনায় অন্যায়,অনিয়ম, নীতিমালা ও ত্রুটিপূর্ণ ভোটার তালিকা করায় পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে ২৫ ফেব্রয়ারী মামলা করে। বিচারক না থাকায় মামলা শুনানির তারিখ ২৪ এপ্রিল ধার্য্য রয়েছে। সিনিয়র সহকারী জজ আদালতের নোটিশ পেয়ে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে হাজির হয়ে নির্বাচন বন্ধ করে দেন।

মামলায় চারটি অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকায় অনেকেই বাদ পড়েছেন, ভোটার তালিকায় নির্বাচন কমিশনার এবং নির্বাচনের সদস্য সচিব এর স্বাক্ষর নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন তার নাম ভোটার তালিকায় নেই, সরকারী প্রাইমারি বিদ্যালয়ের একজন শিক্ষ অভিভাবক সদস্য রয়েছে যা আইনগত বাধা রয়েছে। এ বিষয় প্রধান শিক্ষক সরদার বদিউজ্জামান বলেন, ২৮ মার্চ নির্বাচনের দিন ধার্য্য ছিল। আদালতে মামলা হওয়ায় নির্বাচন বন্ধ করে দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। আমার নামে যে বিবাদী করেছে সেটি সঠিক হয়নি। কারণ আমি পরিচালা কমিটির জরুরী সভা করে ভোটার তালিকা করার জন্য শিক্ষক মোঃ কামরুল ইসলাম কে আহবায়ক করে শিক্ষক জি এম সেলিম রেজা, অফিস সহকারী হিমাংশু কুমার বিশ্বাসকে দ্বায়িত্ব দেয়া হয়। তারা যদি অনিয়ম করে থাকে তার দায়িত্ব তারাই নেবে। বর্তমান পরিচালানা কমিটির সভাপতি  ডা: শেখ শহিদ উল্লাহ বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। যদি কেহ অনিয়ম-দুর্নীতির করে তার দ্বায়ভার তাকে নিতে হবে। তবে পরে আমি দেখেছি ভোটার তালিকায় একটু অনিয়ম হয়েছে। মামলা হয়েছে আদালত যেটি রায় দিবে সেটি আমরা মেনে নিবো। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ বলেন, অনিয়মের মাধ্যমে তফশীল ঘোষণা হয়নি। ভোটার তালিকায় যদি অনিয়ম হয় তার দ্বায়ভার ৩ সদস্য কমিটিকে নিতে হবে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)