শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষা হতে হবে আদর্শভিত্তিক -ভূমিমন্ত্রী
প্রথম পাতা » শিক্ষা » শিক্ষা হতে হবে আদর্শভিত্তিক -ভূমিমন্ত্রী
৪৫৬ বার পঠিত
শুক্রবার ● ১২ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষা হতে হবে আদর্শভিত্তিক -ভূমিমন্ত্রী

---ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, শিক্ষার্থীদের ভালো করে পড়াশুনা করে নিজে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। শিক্ষা হতে হবে আদর্শভিত্তিক। লেখাপড়ার সাথে সাথে উত্তম মন-মানসিকতা, দেশাত্ববোধ, দায়িত্ববোধ, মানবতাবোধ ও মানুষকে ভালোবাসার মতো গুণাবলী অর্জন করতে হবে। শুধু ভালো শিক্ষার্থী হলেই হবে না, আদর্শবান মানুষ হতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালো শিক্ষার কোন বিকল্প নেই।

মন্ত্রী ১২ এপ্রিল শুক্রবার দুপুরে খুলনার ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা পাবলিক বিশ^বিদ্যালয় ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত নবীনবরণ এবং শিক্ষা মেলা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে। এর সুফল নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ভোগ করবে। তিনি আরও বলেন, সরকার দেশে নিজস্ব অর্থায়নে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। অনেক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যেতে মন্ত্রী সকলের প্রতি আহবান জানান।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম ও পাবলিক বিশ^বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের বই ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

মন্ত্রী বিকালে ডুমুরিয়া ফাউন্ডেশনের আয়োজনে বানিয়াখালী মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যোগদান করেন। সকালে তিনি খুলনার বাগমারায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা নাজিবুর রহমানের পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।





শিক্ষা এর আরও খবর

বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি  প্রদান মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ
মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)