রবিবার ● ২১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » তীব্র গরমে পাইকগাছায় ভ্যান চালক ও পথচারীদের মাঝে টুপি, খাবার স্যালাইন ও পানি বিতরণ
তীব্র গরমে পাইকগাছায় ভ্যান চালক ও পথচারীদের মাঝে টুপি, খাবার স্যালাইন ও পানি বিতরণ
পাইকগাছায় চলমান তীব্র তাপদাহে ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষদেরকে সচেতন ও একটু প্রশস্তি দিতে পৌর সদরে ভ্যান চালক, পথচারী ও ফুটপাতের দোকানদারদের মাঝে টুপি, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌর সভার সদস্য বৃন্দ। রবিবার দুপুরের প্রখর রৌদ্রে পৌরসভার উদ্যোগে পৌর চৌরাস্তা মোড়ে এসকল উপকরণ বিতরণকালে প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এসএম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ, রবিশংকর মন্ডল, আলাউদ্দীন গাজী, গফ্ফর মোড়ল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ, সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা, হেমেন্দ্র নাথ গাইন, জিএম রফিকুল ইসলাম, মো. ইমদাদুল হক, পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ, উপস্থিত ছিলেন। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, তীব্র তাপদাহে ভ্যান চালক সহ পথচারীদের একটু প্রশস্তি দিতে পাইকগাছা পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।






ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মাগুরায় শোভাযাত্রা ও আলোচনা সভা
হামের ফ্রি আইসিইউ সেবা নিশ্চিত করার দাবিতে মাগুরায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমাবেশ
পাইকগাছায় জেলা পরিষদের উদ্যোগে সাইকেল, সেলাই মেশিন ও ঈদ সামগ্রী প্রদান
পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি
মাগুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু
মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও উন্নয়নে আরইউটিডিপি কর্মশালা
মাগুরায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 