শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ মে ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজে শতভাগ পাস; শিক্ষার্থীদের উল্লাস
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজে শতভাগ পাস; শিক্ষার্থীদের উল্লাস
৩৫৯ বার পঠিত
রবিবার ● ১২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজে শতভাগ পাস; শিক্ষার্থীদের উল্লাস

 --- পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজে ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ২২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল এবং সবাই পাশ করেছে।পরিক্ষায় ১৯জন এ গ্রেড ও ৩ জন এ- পেয়েছেন। ২০২২ পাইকগাছা টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজে পাঠদান কার্যক্রম শুরু এবং ২০২৪ সাল থেকে প্রথম এসএসসি পরীক্ষা শুরু হয়। পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের চালু চারটি ট্রেডের মধ্যে ইলেটিক্যাল ট্রেডে এবছর এসএসসি পরীক্ষা হযেছে।

১২ মে রোববার দুপুর সাড়ে ১২টায় পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ প্রাঙ্গণে  শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠেছে। শিক্ষার্থীদের সাফল্যে কলেজের শিক্ষক এবং অভিভাবকরাও খুশি। টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থী অনিকা খানম সুইটি  বলেন, অনেক চেষ্টা করেছি।শিক্ষকরা অনেক আন্তরিকতার সঙ্গে ক্লাস নিয়েছেন,পাঠদান করেছেন। অনেক ভালো লাগছে।

পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন শিকদার বলেন,পাঠদানের সুশৃঙ্খল নীতিমালা, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণিপাঠদান, নিয়মিত মনিটরিং ইত্যাদি বিষয় ভালো ফলাফল অর্জনে সহায়ক হয়েছে। এছাড়া শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়নে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান
পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে সব কলেজে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস
বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ বদলে যাচ্ছে দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র, ফিরছে খেলাধুলা ও শিক্ষার পরিবেশ
মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)