শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ১৩ মে ২০২৪
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে মোটরসাইকেল কিনে না দেয়ায় টিকটক তরুণের আত্মহত্যা !
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে মোটরসাইকেল কিনে না দেয়ায় টিকটক তরুণের আত্মহত্যা !
৩২৩ বার পঠিত
সোমবার ● ১৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে মোটরসাইকেল কিনে না দেয়ায় টিকটক তরুণের আত্মহত্যা !

---

 

ফরহাদ খান, নড়াইল; মোটরসাইকেল কিনে না দেয়ায় আরমান খান (১৬) নামে এক টিকটক তরুণ গলায় ফাঁস দিযয়ে আত্মহত্যা করেছে। রোববার (১২ মে) সন্ধ্যায় নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। আরমান কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং গোবিনগরের অটোচালক হান্নান খানের ছেলে।

প্রতিবেশিরা জানান, আরমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করত। অনেকেই তাকে ‘টিকটক আরমান’ নামে চিনতো। এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেয়ায় আরমান বিষপান করায় তার বাবা তাকে মোটরসাইকেল কিনে দেন। তবে সেই মোটরসাইকেলটি পুরাতন হয়ে যাওয়ায় আবারও নতুন মোটরসাইকেল কিনে দেয়াার দাবিতে বাবাকে চাপ দেয় আরমান। কিন্তু, আরমানের বাবা নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় রোববার সন্ধ্যায় সাউন্ডবক্স চালিয়ে প্যান্টের বেল্ট খুলে ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

প্রতিবেশিসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, বর্তমানে টিকটক করার নামে অনেকে আজেবাজে কর্মকান্ড করে। পরিবারে অশান্তি সৃষ্টি করে। মোটরসাইকেলসহ অনেক জিনিসপত্র কিনে দেয়ার বায়না ধরে। অসহায় পরিবারের পক্ষে এসব জিনিসপত্র কিনে দেয়া সম্ভব হয়ে উঠে না। আমাদের আপসোস, মোটরসাইকেল কিনে না দেয়ায় আত্মহত্যা করতে হবে কেন ? জীবনটাকে এতো তুচ্ছ মনে করে তরুণ প্রজন্ম তাদের ভবিষ্যত নষ্ট করে দিচ্ছে। এই খারাপ দিকে থেকে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে পরিবারসহ সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)