শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » আনন্দ মোহন বিশ্বাসের জনপ্রিয়তা রুখতে; রাতের আঁধারে লিফলেট বিতরণ
প্রথম পাতা » রাজনীতি » আনন্দ মোহন বিশ্বাসের জনপ্রিয়তা রুখতে; রাতের আঁধারে লিফলেট বিতরণ
৩২৮ বার পঠিত
মঙ্গলবার ● ৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আনন্দ মোহন বিশ্বাসের জনপ্রিয়তা রুখতে; রাতের আঁধারে লিফলেট বিতরণ

 ---

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ী মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের জনপ্রিয়তা রুখতে মাঠে নেমেছে একটি মহল। অপপ্রচার,ভয় ভীতি ও হুমক-ধমকিতে কাজ না হওয়ায় শেষমেশ রাতের আঁধারে লিফলেট বিতরণে নেমেছে। এতে জনমনে নানা প্রশ্ন জেগেছে, তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক মনগড়া অপঃপ্রচার ছড়িয়ে বিজয় রুখতে কি পারবে। নাকি তার জনপ্রিয়তা দেখে মিথ্যা অপঃপ্রচারের বহিঃপ্রকাশ ঘটিয়ে চলেছে তারা। চিংড়ি মাছের বিজয হবে, তারা এমন আশংকায় রাতের আঁধারে রাস্তায় রাস্তায় লিফলেট ছড়িয়ে যাচ্ছেন। এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকার সাধারণ ভোটাররা। তবে ঘটনাটি যারা ঘটিয়ে থাকুক সেটি হিতে বিপরীত হয়েছে বলে মনে করছেন ভোটাররা। সর্বপরী এ নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে লিফলেট গুলো এলাকার মুষ্টিমেয় কিছু লোক হাতে পেয়ে তা ফেলেয়েছে বলে জানা গেছে। তাদের দাবী মূলত চিংড়ী মাছ প্রতীকের বিজয় রুখতে আনন্দ মোহন বিশ্বাস সম্পর্কে অপঃপ্রচার করা হচ্ছে। তবে এভাবে কখন একজন সৎ ও যোগ্য প্রার্থীর বিরুদ্ধে অপঃপ্রচার চালিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। বরং সমাজের কাছে তার গ্রহণ যোগ্যতা বাড়ে। এব্যাপারে এলাকার বিশিষ্ট গুণীজন, এলাকাবাসী ও ব্যবসায়ী সাধন কুমার ভদ্র, বিশিষ্ট সমাজ সেবক এম বুলবুল আহমেদ, উপাধ্যক্ষ আফসার আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদীয়মান সমাজ সেবক বিপ্লব সাধু, কার্তিক সাধু বলেন, পাইকগাছা উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রতির উল্লেখযোগ্য এলাকা। এখানে একে অপরের পরিপূরক। কে সনাতন, কে মুসলিম কে কোন সম্প্রদায়ের এটি কখন আলাদা করে দেখা হয়না। সনাতন ও মুসলিম একে অপরের মেল বন্ধনের এলাকা। আর ব্যাক্তিগত আনন্দ মোহন বিশ্বাস সৎ, যোগ্য, কর্মীবান্ধব অসহায় মানুষের বন্ধু তিনি। তার ৩৬ বছরের রাজনৈতিক জীবন ও ২৫ বছরের ব্যবসায়িক জীবনে কোন কালিমা তাকে সামান্য পরিমাণ হলেও আঁচ করতে পেরেছে এমনটি আমাদের জানা নেই। মূলত তার বিরুদ্ধে যে লিফলেটগুলি রাস্তায় ছড়ানো হয়েছে সেটি একটি সাদা কাগজের উপর আনন্দ মোহন বিশ্বাসের প্রতিকী ছবি এডিটিং করে ছাপা হয়েছে। রাতের আঁধারে অঙ্গাত একটি কুচক্রী মহল এটি করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সর্বপরী যাহারা এ কাজটি করেছে তাদের অপরের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দেওয়া সমুচিন বলে আমরা মনে করি। কখন এভাবে একজন প্রার্থীর বিরুদ্ধে অপঃপ্রচার চালিয়ে রোধ করা সম্ভব নয়। বরং তাদের অপঃপ্রচার চিংড়ী প্রতীকের প্রার্থী আনন্দ মোহন বিশ্বাসকে বিজয়ের দিকে এগিয়ে দিচ্ছে তারা। এ যেন মাছ না পেয়ে ছিপে কামড় দেওয়ার মত অবস্থা হয়েছে। তবে ৯ জুন নির্বাচনে সাধারণ জনগণের বিপুল ভোটে চিংড়ী মাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করবে। এমনটি আশা আমাদের সকলের।





রাজনীতি এর আরও খবর

সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
খুলনা-৬  আসনে জামানত হারালেন তিন প্রার্থী খুলনা-৬ আসনে জামানত হারালেন তিন প্রার্থী
খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত খুলনা-৬ আসনে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বে-সরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত
হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে
পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)