শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলের লোহাগড়ায় বিদায়ী অনুষ্ঠানে বিভিন্ন স্মৃতিচারণ করলেন সেনাপ্রধান
নড়াইলের লোহাগড়ায় বিদায়ী অনুষ্ঠানে বিভিন্ন স্মৃতিচারণ করলেন সেনাপ্রধান

ফরহাদ খান, নড়াইল; নড়াইলের লোহাগড়ায় বিদায়ী অনুষ্ঠানে বিভিন্ন স্মৃতিচারণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় পৈত্রিকভিটা নড়াইলের করফা গ্রামে ছিলাম। এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যা কখনোই ভোলার নয়। লোহাগড়া, মল্লিকপুর ও করফা এলাকার কথা ভোলা যাবে না। এখানে বাবারও অনেক স্মৃতি রয়েছে। এলাকার জন্য বাবা অনেক কিছু করেছেন। অবসরের পরেও নড়াইলের সন্তান হিসেবে ক্রীড়াঙ্গন, পর্যটনসহ সব ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করব।
শনিবার (১৫ জুন) বিকেলে নড়াইলের লোহাগড়ায় বাবার স্মৃতি বিজড়িত মল্লিক ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিদায়ী সেনাপ্রধান।
এর আগে তিনি লোহাগড়া বাজার এলাকায় ট্রাস্ট ব্যাংকের শাখা উদ্বোধন করেন। এছাড়া সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শনে যান। এখানে স্থানীয় জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ এবং গাছের চারা রোপণ করেন। এ সময় সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ আরো বলেন, শিক্ষকতা পেশা আমার খুবই পছন্দের। আমার পিতাও শিক্ষক ছিলেন। আমার মেয়েও শিক্ষকতা করছে মেডিকেল কলেজে। আমার ছোট বোনটাও সহযোগী অধ্যাপক।
প্রসঙ্গত, নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। এরপর তিনি একাধিকবার নড়াইলের লোহাগড়ায় সফরে এসে রেললাইনসহ বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেন।
প্রসঙ্গত, আগামী ২৩ জুন নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।






বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা 