শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ১৪টি সংগঠনের মাঝে ৮ শতাধিক গাছের চারা বিতরণ
মাগুরায় ১৪টি সংগঠনের মাঝে ৮ শতাধিক গাছের চারা বিতরণ

মাগুরা প্রতিনিধি : শান্ত,শীতল,সবুজ মন,বৃক্ষই মোদের আপনজন এ শ্লোগান নিয়ে মাগুরায় ১৪টি সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে ৮ শতাধিক দেশীয় বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ গাছের চারা বিতরণ করেছে মাগুরা জার্নালিস্ট নের্টওয়ার্ক,চৌরঙ্গী ক্লাব ও এফসিবিএল নামে একটি সংগঠন ।
গতকাল শনিবার বিকালে স্টেডিয়াম মার্কেট সংলগ্ন এলাকায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মাহাবুবুল আকবর কল্লোল,সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ শাহীন,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শাখারুল ইসলাম শাকিল,জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন,অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক খান শফিউল্লাহ,সুপ্রভাত বাংলাদেশের সভাপতি ফারুক রেজা, মাগুরা জার্নালিস্ট নের্টওয়ার্কের আহবায়ক রবীন শামস ও পরিবর্তনে আমরায় সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুর রহমান দুর্জয় । অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান ।
অনুষ্ঠানে আয়োজকরা জানান,মাগুরা জেলাকে সবুজে সবুজে বৃক্ষরোপন করে ভরে দিতে মাগুরা জার্নালিস্ট নের্টওয়ার্ক,চৌরঙ্গী ক্লাব ও এফসিবিএল নামে একটি সংগঠন ইতিমধ্যে কাজ শুরু করেছে । এ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,নদীর তীরে,রাস্তার ধারে ,খালের ধারে ও পতিত জমিতে ধারাবাহিক ভাবে বৃক্ষরোপনের কাজ চলবে । এজন্য জেলার সকল মানুষের সহযোগিতা প্রয়োজন । সকলের সার্বিক সহযোগিতায় আমরা ্এগিয়ে যেতে চাই । অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য,শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন ।






বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা 