শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রথম পাতা » নারী ও শিশু » খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৪১৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

---

 

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা’ শীর্ষক সেমিনার ২৫ জুন মঙ্গলবার সকালে খুলনা হোটেল সিটি ইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, আজকের কিশোর-কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই নতুন প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের কিশোর গ্যাং অপরাধ দমনে আমাদের সকলের কাজ করতে হবে। সন্তানরা কী করে, কোথায় যায় তা অভিভাবকদের খোঁজ নিতে হবে। তাঁরা আরও বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক-সচেতন ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিপথগামী শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্নেহ-ভালোবাসা দিয়ে শিশু-কিশোরদের পাশে দাঁড়াতে সমাজের সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান জানান অতিথিরা।

খুলনা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উপদেষ্টা রওশন জাহান নূপুরের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি বজ্রলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানে খুলনা মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ সোহেল হাসান, প্রবেশন অফিসার আবুল হাসনাত লিখন, জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরিফুর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সেমিনারে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও অভিভাবকরা অংশ নেন। খুলনা পুনাক এই অনুষ্ঠানের আয়োজন করে।





নারী ও শিশু এর আরও খবর

ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

আর্কাইভ