শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
৩৩২ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

---

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভা ২৫ জুন (মঙ্গলবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কে চলমান উন্নয়ন কাজ শেষ হলে যানজটের কারণে নগরবাসীর বিদ্যমান ভোগান্তির অবসান হবে বলে আশা করা যায়। কিশোর গ্যাং এর বিস্তাররোধে পুলিশকে এদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান তিনি এবং প্রয়োজনে পুলিশের হ্যালো কেএমপি অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, গরম আবহাওয়ায় ডায়রিয়া ও হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পায়। এখন পর্যন্ত খুলনা জেলায় রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে এসেছে বলে জানা যায়নি। জেলার সকল উপজেলা হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় এন্টিভেনম মজুদ আছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরো’র খুলনা জেলা শুমারি সমন্বয়কারী-২ ও রূপসা উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান সভায় জানান, আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশব্যাপী অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। এসময় তথ্য সংগ্রহকারীরা সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তাদেরকে নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক জানান, আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্কতা ও গুরুত্বের সাথে এসংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে হবে। বর্ষা মওসুমের বিষয়টি বিবেচনায় নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে খুলনার উপকূলীয় এলাকার বেড়িবাঁধের দূর্বল অংশগুলো মেরামতের ব্যবস্থা নিতে হবে।

সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)