শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » কৃষি » জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
প্রথম পাতা » কৃষি » জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
৩২৪ বার পঠিত
রবিবার ● ১৪ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

---

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন বিষয়ক জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা ১৪ জুলাই রবিবার বিকেলে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্ব তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। ৩১ জুলাই সকাল নয়টায় শহিদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত শোভাযাত্রা এবং সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট সকাল ১০টায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের সম্মেলনকক্ষে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে। এছাড়া মৎস্য সপ্তাহ চলাকালে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সভায় আরও জানানো হয়, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশে^ প্রথম, মুক্তজলাশয়ে মাছ আহরণে দ্বিতীয়, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ এবং সামুদ্রিক মৎস্য আহরণে ২৫তম। খুলনা জেলায় বাৎসরিক মাছের চাহিদা ৫৭ হাজার ২০৪ মেট্রিক টন এর বিপরীতে মাছের উৎপাদন এক লাখ ২২ হাজার ৩৫৭ মেট্রিক টন। জেলায় চিংড়ির মোট উৎপাদন বাৎসরিক ২৫ হাজার ৩৭৫ মেট্রিক টন এবং খুলনা অঞ্চল থেকে বিগত অর্থবছরে মৎস্যপণ্য রপ্তানির পরিমাণ ২৮ হাজার ৩১৬ মেট্রিক টন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং মৎস্যচাষি ও মৎস্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





কৃষি এর আরও খবর

মাগুরায় প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে পাকিস্তানি কেনু জাতের কমলা মাগুরায় প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে পাকিস্তানি কেনু জাতের কমলা
শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ
মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী মাগুরায় ৯ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বিতরণ করবেন প্রধানমন্ত্রী
শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শ্যামনগরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক মাগুরায় টানা বৃষ্টিতে পানির নিচে সোনালি ধান, দিশেহারা কৃষক
ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক ঘূর্ণিঝড় আকভান ;পাকা আমন ধান নিয়ে বিপাকে পাইকগাছার কৃষক
পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ পাইকগাছায় কৃষকদের মাঝে জলবায়ু সহনশীল সরিষা বীজ বিতরণ
শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’ শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’
পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে পাইকগাছায় হলুদের আবাদ বেশ ভালো হয়েছে
শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন

আর্কাইভ