বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার কালিনগর এলাকার ওয়াপদার বেড়ি বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে এলাকা
পাইকগাছার কালিনগর এলাকার ওয়াপদার বেড়ি বাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে এলাকা
![]()
পাইকগাছার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় ওয়াপদার বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানিতে এলাকা তলিয়ে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, তলিয়ে গেছে রোপ আমন ধান ক্ষেত।
কালিনগর এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালী বাড়ির দক্ষিন পাশের পূর্বের আম্ফানের ভাঙ্গনের দক্ষিনের প্রায় ৩০০ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার রাস্তা অতি জোয়ারের পানিতে ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকছে। ভাঙ্গনে কালিনগর, হরিনখোলা, দারুনমল্লিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। এর ফলে সদ্য রোপণকৃতধান ও বীজ তলাসহ বাড়িঘর তলিয়ে গিয়েছে। সন্ধ্যা নাগাদ পুরো ২২ নং পোল্ডার প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়রা জানিয়েছেন, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। এলাকাবাসী দ্রুত পানিউন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।






পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান 