শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কলেজ ছাত্রীর সংবাদ সম্মেলন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কলেজ ছাত্রীর সংবাদ সম্মেলন
৪১৩ বার পঠিত
শুক্রবার ● ২৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় কলেজ ছাত্রীর সংবাদ সম্মেলন

---

পাইকগাছার তকিয়া গ্রামের সামাদ ঢালীর বিরুদ্ধে গদাইপুর গ্রামের কামাল সরদারের কন্যা ও পাইকগাছা সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী কামিনী হোসাইন মিম সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছা এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামিনী হোসাইন মিম বলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড তকিয়া গ্রামের মোঃ সামাদ ঢালী একজন ভুমিদস্যু। তার ধারাবাহিক নেতৃত্বে মোবারেক ঢালী, রানা ঢালী, সাকিব ঢালী গংরা ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবৎ নিরীহ মানুষের জমিজায়গা জবর দখল করে আসছে। তার মধ্যে মৃত ইউসুফ, জহুরা বেগম, বুদুই সরদার ও সুরমানি গংদের জমিসহ অন্যান্যদের জমি ক্ষমতাবলে জবর দখল করে রেখেছে। এছাড়াও আমাদের জমি তারা দখল নেওয়ার জন্য পায়তারা চলমান রেখেছে। এমতাবস্থায় ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর আমাদের জমিতে দলবদ্ধ ভাবে এসে জবর দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে পাইকগাছা জুডিশিয়াল ম্যাজেষ্ট্রেট আদালতে আমিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সদস্যসহ অন্যান্যদের জড়িয়ে ৮ আগষ্ট ও ২১ আগষ্ট দুটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা ভুমিদস্যু সামাদ ঢালী, সালাম মোড়ল, মোবারেক ঢালী, রানা ঢালী, রঞ্জু ঢালী, সাকিব ঢালী, আলমগীর ঢালী গংদের এমন জঘন্যমত কর্মকান্ডসহ মিথ্যা মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে মিমের পিতা কামাল সরদারসহ ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)