শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ৪ দিনেও মেরামত হয়নি; পানি বন্দি রয়েছে হাজার হাজার মানুষ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ৪ দিনেও মেরামত হয়নি; পানি বন্দি রয়েছে হাজার হাজার মানুষ
৪১১ বার পঠিত
রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ৪ দিনেও মেরামত হয়নি; পানি বন্দি রয়েছে হাজার হাজার মানুষ

---

পাইকগাছার দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ গত ৪ দিনেও দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে মেরামত করা সম্ভব হয়নি। দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে রবিবার বাঁধের কাজ করা যায়নি সোমবার থেকে বাঁধ মেরামতের কাজ করা হবে বলে জানাগেছে। বাঁধ মেরামত না হওয়ায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সুপেয় পানির চরম সংকটসহ চরম দুর্ভোগে পড়েছেন পানি বন্দি হাজার হাজার মানুষ। প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ।

উল্লেখ্য গত ২২ আগস্ট বৃহস্পতিবার উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে ২২নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে শত শত মানুষ গত ৪ দিন বাঁধ মেরামতের চেষ্টা করছে। প্রথম দুই দিন যেটুকু মেরামত করা হয় তা জোয়ারের পানিতে ভেসে যায়। সর্বশেষ শনিবার প্রায় দুই হাজার মানুষ দিনভর কাজ করে তিন ভাগের দুই ভাগ মেরামত করতে সক্ষম হয়। এদিকে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করতে না পারায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। প্রায় ১৫ হাজার মানুষ গত ৪ দিন পানি বন্দি হয়ে রয়েছে। শত শত কাঁচা ঘরবাড়ি ধ্বসে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে এখানকার মানুষ। দুর্গত এলাকায় প্রয়োজনীয় সাইক্লোন সেন্টার না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে বেশির ভাগ মানুষ। ভেঙ্গে পড়েছে স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত বাঁধ মেরামতসহ পর্যাপ্ত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ। সোমবার পুনরায় বাঁধ মেরামত কাজ করা হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। ভাঙ্গন কবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন। দুর্গত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ চলমান রয়েছে। খুলনা জেলা প্রশাসন এর পক্ষ থেকে ১২ মেঃটন চাউল প্রদান করা হয়েছে। পাশাপাশি সমাজের বিত্ত্ববান ও সর্বস্তরের জনগণকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সরকারি সহায়তা প্রদান এবং বাঁধ মেরামত কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে উপজেলা প্রশাসন কাজ করছে বলে তিনি জানান।

 





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)