শনিবার ● ২৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় দেলুটি ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ মেরামতের কাজ চলমান; বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ
পাইকগাছায় দেলুটি ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ মেরামতের কাজ চলমান; বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ
![]()
দেলুটির ভাঙ্গন কবলিত এলাকার বেড়িবাঁধ মেরামতের চলমান রয়েছে। প্রবল জোয়ারের কারণে বাঁধ নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি। অতিবৃষ্টির কারনে নদীর পানি বৃদ্ধি হয়ে ৪নং দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগর ভদ্রা নদীর ওয়াপদা বাঁধ ভেঙ্গে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছে গ্রামের বসবাসরত প্রায় বারো হাজার মানুষ। প্লাবিত অঞ্চলের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসন, খুলনা এবং উপজেলা প্রশাসন, পাইকগাছা খুলনার সহযোগিতায় বিগত ২ দিন ধরে শুকনা খাবার ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে। বন্যা দুর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য নগদ অর্থ, শুকনা খাবার এবং জেলা প্রশাসন খুলনার পক্ষ থেকে ১২ মেঃটন চাউল প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবায়দুর রহমান, কৃষি অফিসার অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পাশাপাশি সমাজের বিত্ত্ববান ও সর্বস্তরের জনগণকে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার।






দুবলারচরে রাস উৎসবে যেতে উপকূলের পূর্ণার্থী ও দর্শনার্থীদের প্রস্তুতি চলছে ; তৎপর শিকারীরা
সিডরের ১৯ বছর পরও ক্ষত শুকায়নি, আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 