মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় লস্কর ইউপিতে পুনরায় জাহাঙ্গীর-দিলীপ ও মর্জিনা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
পাইকগাছায় লস্কর ইউপিতে পুনরায় জাহাঙ্গীর-দিলীপ ও মর্জিনা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
পাইকগাছায় লস্কর ইউপিতে পুনরায় ৩ প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যরা সর্বসম্মতিক্রমে ১নং প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম সানা, ২নং প্যানেল চেয়ারম্যান দিলীপ কুমার মন্ডল ও ৩নং প্যানেল চেয়ারম্যান মর্জিনা বেগমকে নির্বাচিত করেন। পুর্বের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান গঠন নিয়ে বিতর্ক দেখা দিলে পুনরায় প্যানেল চেয়ারম্যান করতে অধিকাংশ ইউপি সদস্যরা ডিসি ও ইউএনও কাছে অভিযোগ করেন। কে-কে হবে প্যানেল চেয়ারম্যান এ নিয়ে বেশকিছু দিন ধরে ইউপি সদস্যদের মধ্যে টানাপড়েন চলছিল। এ বিষয়ে লস্কর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফারুক হোসেন সরদার জানান, সর্বশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার সকালে ইউপি সদস্যরা আলোচনার ভিত্তিতে পুনরায় ৩ প্যানেল চেয়ারম্যানকে নির্বাচিত করেন। প্যানেল চেয়ারম্যান গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য এসএম মোফাজ্জল হোসেন, অরুনা বেগম, অঞ্জলী রাণী ঢালী, টি এম হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরিফুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা ও অরবিন্দু কুমার মন্ডল।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী 