শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিয়ে অন্তরবর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে….মিয়া গোলাম পরওয়ার
প্রথম পাতা » রাজনীতি » যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিয়ে অন্তরবর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে….মিয়া গোলাম পরওয়ার
৩৬৮ বার পঠিত
শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিয়ে অন্তরবর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে….মিয়া গোলাম পরওয়ার

ফরহাদ খান, নড়াইল ; বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে অন্তর্র্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। রাজনৈতিক দলসহ সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের প্রেতাত্মারা বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকান্ড বাধাগ্রস্ত করতে নানারকম ষড়যন্ত্র চালাচ্ছে। এক্ষেত্রে ডিসি, এসপি, ইউএনও, ওসি, এসআইসহ সরকারি কর্মকর্তারা জনগণের সেবক না হয়ে যদি দেশ বিরোধী যড়যন্ত্র করেন; তাহলে আমরা তা বরদাস্ত করব না। ছাত্র-জনতা দেশ বিরোধী আচরণ মেনে নেবে না।

জেলা জামায়াতে ইসলামী আয়োজিত শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরো বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগসহ তাদের দোসররা ২০০৬ সালে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াতের নেতাকর্মীদের বর্বোরোচিত হত্যা করেছিল। গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ নতুন করে অপচেষ্টা চালাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। নির্লজ আওয়ামী লীগ চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে দেশকে ধংসের দ্বারপ্রান্তে নিয়েছে। এ কারণে দেশে ছাত্র-জনতার মাধ্যমে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। ছাত্র-জনতার আন্দোলনের সময় পতিত সরকারের হামলায় যারা শহিদ হয়েছেন, তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করি। যারা গুলিবিদ্ধ হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, আহত হয়ে জীবনযন্ত্রণায় কাতরাচ্ছেন; তাদের দ্রুত সুস্থতা কামনা করি।

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন-জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নড়াইল জেলা সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলার সাবেক আমির মীর্জা আশেক এলাহী, মাগুরা জেলা আমির এম এ বাকের ও সেক্রেটারি সাইদ আহমেদ বাচ্চু। এছাড়া আরো উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুন্নবী জিহাদী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, আবুল বাসার, আব্দুস সামাদ, জেলা প্রচার ও মিডিয়া বিভাগ সভাপতি আলমগীর হুসাইন, সদর উপজেলা আমির হাফেজ মিরাজুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রহিম, লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান, সেক্রেটারি জামিরুল ইসলাম টুটুল, কালিয়া উপজেলা আমির তরিকুল ইসলাম, সেক্রেটারি আলমগীর হুসাইন, নড়াইল পৌর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, পেশাজীবী সভাপতি শিক্ষক জাকির হুসাইন, যুব বিভাগ সভাপতি খিয়াম উদ্দিন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান, সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিনসহ অনেকে।
---এদিকে, রুকন সম্মেলন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সুধী সমাবেশে বক্তৃতা করেন।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা

আর্কাইভ