শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা পৌরসভার প্রশাসকে দায়িত্ব নিলেন ইউএনও মাহেরা নাজনীন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা পৌরসভার প্রশাসকে দায়িত্ব নিলেন ইউএনও মাহেরা নাজনীন
৪১২ বার পঠিত
রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা পৌরসভার প্রশাসকে দায়িত্ব নিলেন ইউএনও মাহেরা নাজনীন

 ------খুলনার পাইকগাছা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। রবিবার বিকাল সাড়ে চারটায পৌর ভবনের মেয়রের কার্যালয়ে ভার্চুয়াল স্থানীয় সরকার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মোঃ ইউসুপ আলীর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন ইউএনও মাহেরা নাজনীন। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা সহ কর্মকর্তা কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রশাসককে। পরে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর -১ শাখা উপ সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত স্থানীয় সরকার বিভাগ হতে গত ১৮ আগস্ট ২০২৪ তারিখের ৯৯৮ নং প্রজ্ঞাপন, ২২ আগস্ট ২০২৪ তারিখের ১০০৩ ও ১০০৪ প্রজ্ঞাপন এবং ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখের ১০৫৭ নং প্রজ্ঞাপন এবং অংশবিশেষ সংশোধন করে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ৪২ক ধারা মোতাবেক ২৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপনে পৌর প্রশাসক হিসেবে ইউএনও মাহেরা নাজনীনকে নিয়োগ দেয়া হয়। অনুষ্ঠানে সদ্য বিদায়ী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) এস এম ইমদাদুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, নির্বাহী প্রকৌশলী এম এম নূর আলম, উপসহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, কর আদায়কারী মো: সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, সহকারী কর আদায়কারী হেমেন্দ্রনাথ গাইন, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, বিদ্যুৎ রায়, তন্ময় মন্ডল, মোঃ ইমদাদুল হক, কবিতা রাণী গাইন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে পৌর প্রশাসক মাহেরা নাজনীন বলেন, নাগরিক সেবা যাতে কোন ভাবেই বিঘ্ন না হয় সেভাবে সকলকে কাজ করতে হবে। যত্নবান হতে হবে।





আঞ্চলিক এর আরও খবর

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আর্কাইভ