শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে জলবায়ু পরিবর্নজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে জলবায়ু পরিবর্নজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ
৩০৫ বার পঠিত
রবিবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে জলবায়ু পরিবর্নজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ

---
২৯ সেপ্টেম্বর রবিবার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় লিডার্সের বাস্তবায়িত Protect L&D: জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর প্রকল্প এর উপকারভোগী জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ সর্বমোট ১০০ জন যুব-নারীদের মাঝে ডিগনিটি সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ডিগনিটি সামগ্রী প্যাকেজে ছিল ১টি ঢাকনাসহ বালতি, ৫ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১ পিচ তোয়লে, ১টি স্যাভলন সাবান, ১ প্যাকেট ওয়াশিং পাউডার ও ১টি লিকুইড স্যাভলন বোতল। প্রকল্প অফিসার জনাব রওনক আরা এর সঞ্চালনায় উক্ত ডিগনিটি সামগ্রী বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এস এম হুসেনুজ্জামান, চেয়ারম্যান, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাশেদ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আশাশুনি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি জলবায়ু এ্যডভোকেসি ফোরামের সদস্য জনাব বনমালী দাশ ও অবলম্বন ফুড ব্যাংকের সভাপতি জনাব যমুনা রানী ও প্রকল্পের টিম লিডার রনজিৎ কুমার মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রনজিৎ কুমার মন্ডল বলেন নারীগন যদি শারিরীক ও মানসিক ভাবে সুস্থ্য থাকেন তাহলে দূর্যোগকালীন সময়ে ঐ পরিবারে ক্ষয়-ক্ষতি কমানো সম্ভব। আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নের জলবায়ু পরিবর্তনজনিত দূর্যোগে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীগনের ক্ষয়-ক্ষতি মোকাবেলা করে টিকে থাকার স্বক্ষমতা বৃদ্ধির জন্য পাইলট প্রকল্প হিসাবে এই প্রকল্প কাজ করবে পাশাপাশি ক্ষতিগ্রস্থ জনগনের ক্ষতিপুরন প্রদান কর্মকৌশল প্রনয়নে ভূমিকা রাখবে। প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সকে অভিনন্দন জানিয়ে বলেন যুবনারীদের মাঝে যে সকল সামগ্রী প্রদান করা হচ্ছে সেগুলি এই দুর্যোগ পীড়িত লবনাক্ত এলাকার যুব-নারীদের স্বাস্থ্যাভ্যাস গড়ে তোলার জন্য বিশেষ অবদান রাখবে এবং দুর্যোগ কালীন সময়ে সেচ্ছাসেবী ভূমিকা পালনে সক্ষম হবে।





বিবিধ এর আরও খবর

নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)