শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত
২১৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

---

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা পর্যায়ে সমন্বয় সভা ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী এতে সভাপতিত্ব করেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই রোগ সম্পর্কে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠানে, ফুলের টব, প্লস্টিকের পাত্র, ফ্রিজে জমে থাকা পানি, পুরাতন গাড়ির টায়ারে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। প্রতি শুক্রবার জুম্মার খুদবার সময় ইমামদের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে মুসল্লিদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। এছাড়াও মোবাইলকোর্ট, লিফলেট, মাইকিং এর মাধ্যমে প্রচার করতে হবে। জুলাই থেকে অক্টোবর মাসে ডেঙ্গু রোগ বেশি দেখা দেয়। ডেঙ্গু রোগ প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সভায় জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশন সকাল আটটা থেকে ১১টা পর্যন্ত মশার লার্ভা নিধণে স্প্রে এবং বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুর্ণাঙ্গ মশা মারার ঔষধ প্রয়োগ করবে।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, কেডিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।





স্বাস্থ্যকথা এর আরও খবর

পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর যোগদান
মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প মাগুরায় ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন এমপি মাওলানা আবুল কালাম আজাদ
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট কিছুটা কাটলো ; ৮ জন ডাক্তারের যোগদান পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট কিছুটা কাটলো ; ৮ জন ডাক্তারের যোগদান
মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন  সংসদ সদস্য মনোয়ার হোসেন খান মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন করলেন সংসদ সদস্য মনোয়ার হোসেন খান
নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার
মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ মাগুরায় শীতে হাসপাতালে বেড়েছে শিশু রুগীর চাপ
নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান নড়াইলে বিনামূল্যে ২২১ রোগীকে লেন্স সংযোজন ও ৯০ জনকে চশমা প্রদান
নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন নড়াইলে বিনামূল্যে দুই হাজার রোগীকে চক্ষুচিকিৎসা ও লেন্স সংযোজন
মাগুরায় ফের শাটডাউন কর্মসূচিতে নার্সিং ও মিড ওয়াইফারিরা মাগুরায় ফের শাটডাউন কর্মসূচিতে নার্সিং ও মিড ওয়াইফারিরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)