বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ
পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ
পাইকগাছায় ভাটা শ্রমিক ওমর আলী গাজীর বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার ফতেপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এব্যাপারে ওমর আলী বাদী হয়ে প্রতিপক্ষ আশরাফ সানাকে ১নং আসামী করে ২০ জনের নামে পাইকগাছা থানায় অভিযোগ দাখিল করেছে।অভিযোগে জানা গেছে, উপজেলার ফতেপুর কাওয়ালী মৌজায় ৫ শতক জমি খরিদ করে প্রায় ৫ বছর ধরে বাড়ী ঘর নির্মান করে বাসবাস করছেন ইট ভাটা শ্রমিক ওমর আলী ও তার পরিবার। ঘটনার দিন সকাল ৯ টার দিকে প্রতিপক্ষ আশরাফ সানা দলবল নিয়ে ৫ টি ঘর ভেঙ্গে দেয়। এ সময় ঘর ও একটি মটর সাইকেল ভাংচুর, নগদ টাকা ও জিনিসপত্র লুটপাট করে ।
ওমর আলী জানায়, জমি ক্রয় করে আমার পরিবার ১০ জন লোক সেখানে বসবাস করছি। প্রতিপক্ষ আশরাফ সানার ছেলে আহসানুল্লাহ জানান, কবর খানার জায়গা দখল করে নেয়ায় আমরা তাদের উচ্ছেদ করেছি। স্থানীয় লিয়াকত গাজী জানান, ৮ শতক জমির মধ্যে ৩ শতক কবর খানার জায়গা। অন্য ৫ শতক জায়গায় ওমর আলী বাড়ী ঘর করে বসবাস করছে। অন্যায় ভাবে ওমর আলীর বাড়ীঘর ভাংচুর করা হয়েছে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ তুষার কান্তি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।






পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত 