শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ
৪৪১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ

---        পাইকগাছায় ভাটা শ্রমিক ওমর আলী গাজীর বসতবাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার ফতেপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এব্যাপারে ওমর আলী বাদী হয়ে প্রতিপক্ষ আশরাফ সানাকে ১নং আসামী করে ২০ জনের নামে পাইকগাছা থানায় অভিযোগ দাখিল করেছে।অভিযোগে জানা গেছে, উপজেলার ফতেপুর কাওয়ালী মৌজায় ৫ শতক জমি খরিদ করে প্রায় ৫ বছর ধরে বাড়ী ঘর নির্মান করে বাসবাস করছেন ইট ভাটা শ্রমিক ওমর আলী ও তার পরিবার। ঘটনার দিন সকাল ৯ টার দিকে প্রতিপক্ষ আশরাফ সানা দলবল নিয়ে ৫ টি ঘর ভেঙ্গে দেয়। এ সময় ঘর ও একটি মটর সাইকেল ভাংচুর, নগদ টাকা ও জিনিসপত্র লুটপাট করে ।

ওমর আলী জানায়, জমি ক্রয় করে আমার পরিবার ১০ জন লোক সেখানে বসবাস করছি।  প্রতিপক্ষ আশরাফ সানার ছেলে আহসানুল্লাহ জানান, কবর খানার জায়গা দখল করে নেয়ায় আমরা তাদের উচ্ছেদ করেছি। স্থানীয় লিয়াকত গাজী জানান, ৮ শতক জমির মধ্যে ৩ শতক কবর খানার জায়গা। অন্য ৫ শতক জায়গায় ওমর আলী বাড়ী ঘর করে বসবাস করছে। অন্যায় ভাবে ওমর আলীর বাড়ীঘর ভাংচুর করা হয়েছে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ  তুষার কান্তি জানান, এ ঘটনায়  লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক

আর্কাইভ