শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলার সম্মেলন; সভাপতি আব্দুর রাজ্জাক ও সম্পাদক আশরাফুল ইসলাম
প্রথম পাতা » শিক্ষা » বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলার সম্মেলন; সভাপতি আব্দুর রাজ্জাক ও সম্পাদক আশরাফুল ইসলাম
২৪৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলার সম্মেলন; সভাপতি আব্দুর রাজ্জাক ও সম্পাদক আশরাফুল ইসলাম

---

মাগুরা  প্রতিনিধি : -বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এ সম্মেলনে  সদরের জাগলা হেলাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সভাপতি , হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয় ।
বৃহস্পতিবার  দুপুরে মাগুরা শহরের সৈয়দ আতর আলী গনগ্রন্থাগারে এ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখার সভাপতি মো: আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো: আফজাল হোসেন, সভাপতি শিক্ষক কর্মচারী ঐক্য জোট মাগুরা জেলা শাখা। এসময় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন সোহাগ, সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য জোট মাগুরা জেলা শাখা। মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম আনিসুর রহমান সাধারণ সম্পাদক  বাংলাদেশ শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখা । মঞ্চে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম কানন। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় , মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও  সহকারী শিক্ষকসহ প্রায় ১শ জন শিক্ষক সম্মেলনে উপস্থিত ছিলেন । সম্মেলন শেষে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করনের ১ দফা দাবীতে আগামী ৫ অক্টোবর ঢাকায় মহা সমাবেশে যোগদানের জন্য বেসরকারি শিক্ষক কর্মচারীদের আহবান জানানো হয় ।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা পাইকগাছায় প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার অবসর জনিত বিদায়ী সংবর্ধনা
পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে পাইকগাছায় মন্দিরভিত্তিক কেন্দ্রে খেলার ছলে শিশুদের অক্ষরজ্ঞান এবং শিক্ষা প্রদান করা হচ্ছে
শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ শ্রীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন পাইকগাছায় শিকড় শিখন কেন্দ্র পরিদর্শন
আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ আশাশুনিতে এবিসি কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)