শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ২৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » খুলনা নগরীর পাঁচটি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » খুলনা নগরীর পাঁচটি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু
২৩০ বার পঠিত
সোমবার ● ২৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা নগরীর পাঁচটি স্থানে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য বিক্রি শুরু

 

 ---

 

কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে নগরীর নিম্নআয়ের মানুষের জন্য খুলনার পাঁচটি স্থানে ভর্তুকিমূল্যে সবজিসহ কৃষিপণ্য বিক্রি শুরু হয়েছে। স্থানগুলো হলো: শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজের সামনে রাস্তা সংলগ্ন স্থান, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে। বিক্রয়কেন্দ্রগুলো থেকে একজন ব্যক্তি তিনশত ২০ টাকা মূল্যে মোট এক ডজন ডিম, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি পটল ও ৭৫০ গ্রাম পেঁপে কিনতে পারবেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজনে নগরীতে বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হতে পারে।

 

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মাসুদ করিম ২৮ অক্টোবর সোমবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে ভর্তুকিমূল্যে কৃষিপণ্য ওপেন মার্কেট সেল (ওএমএস) এর উদ্বোধন শেষে এসকল তথ্য জানান।

 

এসময় তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা যাতে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্য স্বাচ্ছন্দ্যে ও সাশ্রয়ীমূল্যে কিনতে পারে সেজন্য এই ভর্তুকিমূল্যে পণ্যবিক্রির ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে তাদের ওপর কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট আর্থিক চাপ কিছুটা হলেও কমে আসবে বলে আশা করা যায়। সপ্তাহে সাতদিনই এই বিক্রি কার্যক্রম চলবে।

 

কৃষিপণ্য বিক্রি উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহম্মদ সালেহ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-সহ সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





ব্যবসা-বাণিজ্য এর আরও খবর

বিদেশে কুচে মাছের চাহিদা বাড়ায় মাছ চাষিরা এখন কুচের প্রতি ঝুঁকছেন বিদেশে কুচে মাছের চাহিদা বাড়ায় মাছ চাষিরা এখন কুচের প্রতি ঝুঁকছেন
মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের মাগুরায় পাটকাটিতে জীবন জীবিকা নদী তীরবর্তী কৃষকদের
১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
নড়াইলে ইজি ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল নড়াইলে ইজি ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন ক্রিকেটার আশরাফুল
যশোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরি কার্যক্রম উদ্বোধন যশোরে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খাঁটি গুড় তৈরি কার্যক্রম উদ্বোধন
পাইকগাছায় বাণিজ্যিকভাবে দুম্বা পালন করে সফল আশরাফুজ্জামান পাইকগাছায় বাণিজ্যিকভাবে দুম্বা পালন করে সফল আশরাফুজ্জামান
প্রকৃতিতে শীত উঁকি দিচ্ছে, বাড়ছে লেপ-তোশকের চাহিদা প্রকৃতিতে শীত উঁকি দিচ্ছে, বাড়ছে লেপ-তোশকের চাহিদা
মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা মাগুরায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে সভা
পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছায় নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় জাগ দিয়ে পাকানো কলার চাহিদা বাড়ছে পাইকগাছায় জাগ দিয়ে পাকানো কলার চাহিদা বাড়ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)