বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেন অনার্স ভবন ও স্মৃতিফলক উন্মোচন
শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেন অনার্স ভবন ও স্মৃতিফলক উন্মোচন

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ফরহাদ হোসেন ও মির্জা নওজেশ হোসেন অনার্স ভবনের উদ্বোধন করা হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ফরহাদ হোসেন স্মৃতিফলক উন্মোচন করা হয়। এ উপলক্ষে বুধবার সকালে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি এ্যাড. আব্দুর রশিদ।
নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমানের সার্বিক তত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমদ, জেলা জামায়াত ইসলামীর আমির এমবি বাকের, সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমদ, শ্রীপুর উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মো. ফখরুদ্দিন মিজান, জেলা কৃষক দলের আহ্বায়ক রুবায়েত হোসেন খান প্রমুখ।উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ আগস্ট মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি উপজেলার নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।






৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা 