বুধবার ● ৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » মিডিয়া » খুলনায় সাংবাদিকদের তিন দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ উদ্বোধন
খুলনায় সাংবাদিকদের তিন দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ উদ্বোধন
![]()
খুলনা জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ০৬ নভেম্বর বুধবার সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের কোন বয়স নেই। মানুষের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার অনেক কিছু রয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা খুবই জরুরি। তিনি আরও বলেন, যেকোন প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি খুলনার সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য পিআইবিকে ধন্যবাদ জানান।
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আনিসুজ্জামান। বক্তৃতা করেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও ড্যাফোডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান। খুলনা জেলার ৩৫ সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।






মাগুরায় বর্তমান সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় মাগুরার হকারদের মানবেতর জীবনযাপন
নড়াইলে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার-সম্পাদক তরিকুল ইসলাম
প্রেসক্লাব পাইকগাছা এর ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মত বিনিময়ে সভা
সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব
শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ
মাগুরায় দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু 