শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা
প্রথম পাতা » নারী ও শিশু » কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা
২৪৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা

---
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় শিক্ষার মানোন্নয়নে ও শিশুদের আনন্দ উৎসবের মাধ্যমে মনোমুগ্ধকর পরিবেশে বেড়ে উঠা এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে  শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায়  আলোকিত করি ইয়ুথ ভলেন্টিয়ারের বান্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়। আলোকিত করি’র প্রজেক্ট অফিসার মোঃ আইয়ুব হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কযরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,  ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, আলোকিত করি’র প্রজেক্ট  অফিসার ইমরান হোসেন, ইয়ুথ ভলেন্টিয়ার আমিনুর ইসলাম, শুভ, সিয়াম, বাদল, নাহিদ হাসান, সংগ্রাম, সেলিম রেজা  প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন আমাদের শিশুরাই আগামীর সুন্দর নতুন বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিবে ভবিষ্যতে। তাই এখন থেকে যদি তারা সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে না পারে তবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে না। বক্তারা শিশুদের প্রতি অভিভাবক ও আমাদের সকলকে আরো বেশি মানবিক ও আন্তরিক হওয়ার আহবান জানান। এ ছাড়া এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী মেলায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।





নারী ও শিশু এর আরও খবর

মাগুরায় শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ মাগুরায় শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ
সিডও দিবস উপলক্ষে মাগুরা মহিলা পরিষদের আলোচনা সভা সিডও দিবস উপলক্ষে মাগুরা মহিলা পরিষদের আলোচনা সভা
ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত

আর্কাইভ