সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফরহাদ খান, নড়াইল ঃ নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারীর উদ্যোগে সোমবার ১৩ জানুয়ারি সকাল ১০টার দিকে ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে খুশি বিভিন্ন পেশার অসহায় মানুষেরা। এ সময় উপস্থিত ছিলেন-মুস্তারী পরিবারের বড় সন্তান শবনম বেগম, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, মুন্সী ইশরাত জাহান, সোহেলী মুস্তারী, দোলা মুস্তারী, দিশা মুস্তারীসহ অনেকে।
অস্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারী বলেন, প্রতিবছরই আমাদের পরিবারের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদসহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের প্রত্যাশা বিভিন্ন এলাকার বিত্তবানও সবসময় অসহায় মানুষের পাশে থাকবেন।






পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী 