সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মারাত্মক আহত ১
পাইকগাছায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মারাত্মক আহত ১
পাইকগাছায় গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন মেইন রোডে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন মারাত্মকভাবে আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমিন ও ফিরোজ মোল্লা দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হলে প্রতিমধ্যে তারা মারা যায়।
জানা গেছে, সোমবার সাড়ে চারটার দিকে গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন মেইন রোডে বিচুলী বেঝাই ইজ্ঞিন ভ্যানকে ওভারটেক করার সময় দুই মোটর সাইকেল টিভিএস ও প্লাটিনা মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারাত্মকভাবে আহত হয়। আহতরা হলো, কয়রা উপজেলার আমাদীর হরিনগর গ্রামের আ:সালাম গাজীর পুত্র মোটরবাইক ভাড়া চালিত মো: হুসাইন (২২), তিনি পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পাইকগাছা মাছের কাঁটায় কাজ করে উপজেলার আগঢ়ঘাটা গ্রামের আবুল শেখের পুত্র রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার পুত্র ফিরোজ মোল্লা (৩০)মারাত্মকভাবে আহত হয়। তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হলে প্রতিমধ্যে তারা মারা যায়। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছ।






পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম 