বৃহস্পতিবার ● ১৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি কল্লোল ও সাধারণ সম্পাদক টগর
মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি কল্লোল ও সাধারণ সম্পাদক টগর

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় বুধবার মাগুরা জেলা আইনজীবী সমিতির বার ভবনে ২০২৫ সেশনে নির্বাচন সম্পন্ন হয়েছে । সকাল ৯টা থেকে বিকাল ৪টা পযন্ত এ নির্বাচনে ২৮৯ জন ভোটারের মধ্যে মোট ২২৩ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল ১৩৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট রোকুনুজ্জামান খান পেয়েছেন ৮৩ ভোট।অপরদিকে অ্যাডভোকেট শাহেদ হাসান টগর ৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম রূপক পেয়েছেন ৬৯ ভোট। নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মেহেদী হাসান লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক(ফৌজদারি) আহসান হাবীব খান, যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানী) ইমরান হোসেন খান, হিসাব নিরীক্ষক পদে রেজাউল করীম, গ্রন্থাাগারিক পদে জাকির হোসেন, এবং ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আমেনা খাতুন লাবনী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আনোয়ার জাহিদ এবং ৬জন সদস্য নির্বাচিত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মঞ্জুরুল আজম জিন্নাহ।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী 