শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা মামলায় দুই ইউপি সদস্য রিমান্ড শেষে জেল হাজতে
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা মামলায় দুই ইউপি সদস্য রিমান্ড শেষে জেল হাজতে
৩০৪ বার পঠিত
শুক্রবার ● ১৭ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা মামলায় দুই ইউপি সদস্য রিমান্ড শেষে জেল হাজতে

 ---

পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরি মামলায় কপিলমুনি ইউনিয়নের ইউপি সদস্য আলা উদ্দিন গাজী(৫৫) ও গদাইপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ হারুনর রশিদ হিরু (৪৭) কে ২ দিন রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহনে আসার এম সংবাদ পেয়ে ছাত্রদলের নের্তৃত্বে ৮/১০ টি মোটর সাইকেল ও একটি মাইক্রো পৌর সদরের টাউন স্কুলের সামনে আসলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশতা সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির নেতা কর্মীদের ১০ টি মোটর সাইকেল ও মাইক্রো বাস ভাংচুর, নেতা কর্মদের মারপিট করে আহত করে। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্য সহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরো ৫০/৬০ জন অজ্ঞাত দেখিয়ে ২০২৪ সালে ২৯ আগষ্ট থানায় মামলা করে। যার নং ১৪। ওই মামলায় কপিলমুনি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ আলাউদিন গাজী ও গদাইপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ হারুনর রশীদ হিরু এজার নামীয় আসামি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী ও হিরু নাশকতা মামলার এজাহার নামীয় আসামি। শুক্রবার দুপুরে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই দিনই জেল হাজতে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)