সোমবার ● ২০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় মটর শ্রমিকের মরদেহ উদ্ধার
মাগুরায় মটর শ্রমিকের মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার জাগলা চারা বটতলা এলাকা থেকে রফিকুল ইসলাম রোমান (৩৮) নামের এক মটর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। নিহত রোমান মাগুরা পৌরসভার ৪নং ওয়ার্ডের পাল্লা গ্রামের মৃত আক্কাস মোল্ল্যার ছেলে ।সোমবার সকালে জাগলা বটতলা থেকে তার মরদেহ ও একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মটর শ্রমিক রফিকুল ইসলাম রাতে মোটরসাইকেল করে যাত্রী আনা নেওয়া কাজ করতেন। রবিবার রাত সাড়ে তিনটার দিকে রফিকুল যাত্রী নিয়ে জাগলা এলাকায় যায়। সকালে ফজরের আযানের সময় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আয়ুব আলী বলেন, জাগলা চারাবটতলা এলাকা থেকে মটর শ্রমিক ইউনিয়নের লাইন সেক্টারি রফিকুল ইসলাম রোমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। লাশ ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সস্পর্কে জানা যাবে।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা 