সোমবার ● ২৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা এজি একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন
মাগুরা এজি একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মাগুরা প্রতিনিধি : মাগুরা এজি একাডেমীর বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সোমবার বিকালে বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর মাগুরা ঝেলা শাখার আমীর এমবি বাকের, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম ও এজি একাডেমীর প্রধান শিক্ষক মো: জহির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।






মাগুরায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও লিংকেজ বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
নড়াইলে কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান
নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত 