মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা
মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।
বাজেটে আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে।
বাজেট উপস্থাপনকালে জানানো হয়, জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
একই সঙ্গে জেলা পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং জনগণকে আরও কার্যকর সেবা প্রদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হৃদয় পারভেজ, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফারুকুজ্জামান, বিএনপি নেতা কুতুবুদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী
শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক বিষয়ক প্রশিক্ষণ
শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী
শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন 