মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোবাইল কোর্টে দধি ঘরকে ৮ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় মোবাইল কোর্টে দধি ঘরকে ৮ হাজার টাকা জরিমানা
![]()
খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাইকগাছা পৌর বাজারে মোবাইল কোর্টে দধি ঘরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহেরা নাজনীন। প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব উদয় কুমার মন্ডল।
এ সময় পৌর বাজারে দধিঘরের মিষ্টির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সরকার কর্তৃক নিষিদ্ধ কাপড়ের রং ও ফ্লেভার খাদ্যদ্রব্যে মিশ্রণের অপরাধে- ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪২ও ৫৩ ধারায়, উক্ত কারখানার মালিককে আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। উক্ত আদালতে আরও উপস্থিত ছিলেন, পেশকার মোঃ ইব্রাহিম ও আনসার সদস্য ও হিরম্ময় ব্যানার্জী। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।






পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
১৮ দিনেও উদ্ধার হয়নি পাইকগাছার অপহরণের শিকার শিক্ষার্থী সূচনা 