শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরার শ্রীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » মাগুরার শ্রীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
২৭৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরার শ্রীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

---
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে আব্দুল মান্নান মোল্যা (৩৬) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার  সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া ক্যানালের পাশ থেকে শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত আব্দুল মান্নান শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের হাফিজার মোল্যা ওরফে আলী মোল্যার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার  রাতে তাকে গলা কেটে হত্যা করে টুপিপাড়া ক্যানালের পাশে দুর্বৃত্তরা ফেলে যায়। তিনি ভাড়ায় মোটর সাইকেল চালাতো। রাতে তাকে অন্য জায়গা থেকে হত্যা করে বাড়ি থেকে একটু দূরে ক্যানালের পাশে তাকে ফেলে চলে গেছে বলে এলাকার লোকজন ধারণা করছে। হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশে রেখে গেছে। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মৃত আব্দুল মান্নানের স্ত্রী রত্না বেগম জানান, আমার স্বামী ভাড়ায় মোটরসাইকেল চালাতো। সংসারে ২ টি কন্যা সন্তান রয়েছে। বুধবার সকালে তিনি বাসা থেকে বের হয়। রাতে একবার বাসায় এসেই, মাগুরা যাচ্ছি বলে চলে যাই। পরে রাতে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। আমার স্বামীকে হত্যা করা হয়েছে, আমি ন্যায় বিচার চাই। শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটার দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)